মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪৩ Time View

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (৪ অক্টোবর) রাত ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তবে নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।পুলিশ ও স্থানীয়রা জানান, পটুয়াখালীর কুয়াকাটা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকায় যাচ্ছিল। পথে সদর উপজেলার সমাদ্দার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। আহত হন বাসের অন্তত ১০ যাত্রী।

খবর পেয়ে, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার কারনে ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে হাইওয়ে পুলিশ রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category