বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

মাত্র ১০ দিনের মাথায় আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস

  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৭৩ Time View

মাত্র ১০ দিনের মাথায় আবারও স্বর্ণের দাম নিয়ে নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের স্বর্ণের ভরির দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৪৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।বুধবার (৭ ‍জুন) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন এ দাম বৃহস্পতিবার (৮ জুন) থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুসারে, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪) স্বর্ণের দাম ৯৮ হাজার ৪৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৯৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮০ হাজার ৫৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম পড়বে ৬৭ হাজার ১২৬ টাকা।
 
এর আগে গত ২৮ মে স্বর্ণের দাম কমনোর ঘোষণা দেয় বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ৯৬ হাজার ৬৯৫ টাকা, ২১ ক্যারেটের ভরি ৯২ হাজার ৩২১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৭৯ হাজার ১৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫ হাজার ৯৬০ টাকা। এ দাম ২৯ মে থেকে কার্যকর হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category