বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

মাত্র পাঁচ লাখ টাকা দিয়ে ছবি করাতে পারবে না: মিমি

  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ Time View

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেছেন, এখন আর কেউ আমাকে মাত্র পাঁচ লাখ টাকা দিয়ে ছবি করাতে পারবে না।

শুক্রবার (২ ডিসেম্বর) মুক্তি পাওয়া নতুন ছবি ‘খেলা যখন’ নিয়ে আনন্দবাজারের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

‘হাতে ছবি নেই, তাই সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত মিমি’- নিন্দুকের এমন সমালোচনার জবাবে নায়িকার জবাব, ‘তারা তো আমার সংসার চালায় না।’

তিনি বলেন, কাজ আর পরিবার ছাড়া আর কিছু নিয়ে মাথা ঘামাতে চাই না। কে কী বলছে, তাতে আমার যায়-আসে না। কোনো দিনই আসত না। তারা তো আমার সংসার চালায় না। জীবনটা আমার। এর চাবিকাঠি শুধু আমার হাতে। যত দিন আমার দর্শক আমায় দেখতে চান, তত দিন এসবে আমি কান দেব না।

চিত্রনাট্য বাছাইয়ের বিষয়ে মিমি চক্রবর্তী বলেন, গল্পটা আগে দেখি। তারপর দেখি আমার চরিত্রটা ছবিতে কতটা গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি আমার পারিশ্রমিকটা অবশ্যই দেখি। সেটাও আমার কাছে খুব জরুরি। এখন আর আমায় কেউ পাঁচ লাখ টাকা দিয়ে ছবি করাতে পারবে না। সঙ্গে কে আছে, কখনো জিজ্ঞাসাও করি না। আমার জন্য গল্প আর টাকাটা আসল। সেগুলো ঠিক হলে তারপর হয়তো জিজ্ঞাসা করি, সঙ্গে কে করছে। তবে সহকর্মীর ভিত্তিতে কখনো চিত্রনাট্য বাছাই করি না।

এই অভিনেত্রী আরও বলেন, বাংলা ছবির নায়িকাদের যে পারিশ্রমিক দেওয়া হয়, তাতে সংসার চলে না। ছবি কম করতে পারি, কিন্তু পশ্চিমবঙ্গে আমার সবচেয়ে বেশি সংখ্যায় ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট রয়েছে। তা করার জন্য আমায় সারাক্ষণ পরিশ্রম করতে হয়। ‘আউট অব দ্য বক্স’ ভাবতে হয় এবং আমি সেটাই করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category