শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

মাঠে কেন হাঁটেন মেসি? জানালেন নিজেই

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৭৪ Time View

বাকি সতীর্থদের যখন হাপিত্যেশ, তখন লিওনেল মেসিকে দেখা যায় হেঁটে বেড়াতে। এমন কিছু দেখা যায় নিয়মিতই। মাঠের ভেতরে মেসির এমন হাঁটা অবশ্য উদ্দেশ্যহীনভাবে নয়। কেন তিনি এভাবে হেঁটে বেড়ান, সেটি এবার নিজেই জানিয়েছেন মেসি।

কোপা আমেরিকা খেলতে এখন আর্জেন্টিনা দলের সঙ্গে আছেন তিনি। এমন সময়ে আলবিসেলেস্তে অধিনায়কের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে ক্লাঙ্ক মিডিয়া। এখানে মেসি জানিয়েছেন, দৌড়ানোর পরিসংখ্যান নিয়ে কখনোই ভাবেন না তিনি।

মেসি বলেন, ‘যখন আমি হাঁটি, প্রতিপক্ষের অবস্থান বিশ্লেষণ করি। কীভাবে আমরা দাঁড়িয়ে আছি দেখি, যখন আমাদের পায়ে বল থাকে না, মার্কার থেকে দূরে থাকি আর কাউন্টার করতে পারি। আমি জিপিএস, পরিসংখ্যান ও ডাটা নিয়ে খুব বেশি মনোযোগ দেই না। আমি একটা ম্যাচে কতটুকু দৌড়ালাম, এটা নিয়ে কখনো ভাবি না।’

লিওনেল মেসি এখন সবকিছু জিতেছেন। ২০২২ সালে অনেকদিনের আরাধ্য বিশ্বকাপটাও পেয়ে গেছেন। ইউরোপ ছেড়ে এখন ক্লাব ফুটবলে খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। সবকিছু জিতে যাওয়ার পর এখন সবকিছু উপভোগ করছেন বলে জানিয়েছেন মেসি।তিনি বলেন, ‘কখন আমি বুঝতে পারলাম আমার মধ্যে বিশেষ কিছু আছে? জানি না। তারা বলতো একদম ছোট বেলায়ই, আমার মধ্যে নাকি ভিন্ন কিছু আছে। মানুষজন আমাকে দেখতে আসবে। তারাই বলতো। এমনকি অনেক কিছু করলেও, আমি এখন যে খেলোয়াড়, তেমন হতে কিছু করিনি।’‘এখন সব লক্ষ্য অর্জন করার পর, আমি এখন সবকিছু তিন বছরের বাচ্চার মতো উপভোগ করি, যখন আমি খেলা শুরু করেছিলাম তখনকার মতো। কারণ জানি, খুব কম সময় আছে বাকি। আমি মাঠের ফুটবলে সবকিছু উপভোগ করার চেষ্টা করি আর প্রতিদিনকেও’-যোগ করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category