রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

মহানবী (সা.)-কে কটূক্তি: সেই নূপুর শর্মাকে দেয়া হলো বন্দুকের লাইসেন্স

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে গত বছর ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার জন্ম দেয়া, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে এবার বন্দুক বহনের লাইসেন্স দেয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আত্মরক্ষার জন্য বন্দুকের লাইসেন্স চেয়ে অনুরোধ করার পর বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিল্লি পুলিশ নূপুর শর্মাকে এ লাইসেন্স দিয়েছে। গত বছরের ২৬ মে এক টেলিভিশন অনুষ্ঠানে মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নূপুর। এ ঘটনার পরপরই শুরু হয় তোলপাড়। ভারতের পাশাপাশি সমালোচনা ঝড় ওঠে আন্তর্জাতিক মহলেও। এমন পরিস্থিতিতে নূপুর শর্মাকে দল থেকে বহিষ্কার করে বিজেপি।

একপর্যায়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শুনানি চলাকালে ইসলাম ধর্ম নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে ‘দেশে আগুন লাগানোর’ জন্য গত বছরের জুলাই মাসে নূপুর শর্মাকে ক্ষমা চাইতে বলেন আদালত।
নূপুর শর্মার উদ্দেশে সুপ্রিম কোর্ট বলেন, ‘যেভাবে তিনি সারা দেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছেন, দেশে যা ঘটছে তার জন্য এই নারী একাই দায়ী।’

আদালতের এই পর্যবেক্ষণের পর থেকেই জীবননাশের হুমকি পাওয়ার দাবি করে আসছেন নূপুর শর্মা। এজন্য পুলিশি নিরাপত্তাসহ বন্দুকের লাইসেন্স চেয়ে আসছিলেন তিনি। এর পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার তাকে বন্দুক বহনের লাইসেন্স দিল দিল্লি পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category