সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

মঙ্গলবার সন্ধ্যায় এলো ‘শনিবার বিকেল’র ট্রেলার

  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৩ Time View

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ছায়া অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকী তৈরি করেছেন সিনেমা ‘শনিবার বিকেল’। সিনেমাটির সেন্সর পেতে নানাভাবে চেষ্টা চালালেও মুক্তির অনুমতি মেলেনি। দেশে মুক্তি না পেলেও দেশের বাইরে কানাডা ও যুক্তরাষ্ট্রে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

সিনেমাটি বিদেশের মাটিতে মুক্তির আগে ট্রেলার প্রকাশ করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক প্রোফাইলে উন্মুক্ত করেন ট্রেলারটি। ক্যাপশনে লেখেন, শনিবার বিকেলে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার জন্য ট্রেলার মুক্তি দিলাম। ছবিটি আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে। ভারতীয় পরিবেশক সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে আমেরিকা ও কানাডায় ছবিটি মুক্তি দেয়া হচ্ছে।

সিনেমাটির ১ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলার প্রকাশিত হয় মঙ্গলবার সন্ধ্যায়। ট্রেলারে দেখা যায়, শুরু থেকে রহস্য আর সাসপেন্সে মোড়ানো গল্পের প্লট। সেই সঙ্গে একটি খাবারের রেস্তোরাঁয় আগতদের জিম্মি করে গোলাগুলি ও নির্যাতনের ঘটনা। তবে ট্রেলার প্রকাশ হলেও বাংলাদেশে প্রদর্শনের জন্য এখনও চূড়ান্ত সেন্সর মেলেনি শনিবার বিকেল।

প্রায় চার বছর চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে ‘শনিবার বিকেল’। সিনেমাটি মুক্তি নিয়ে কয়েক মাস ধরেই সরব দেশের চলচ্চিত্র কর্মীরা। গত ২১ জানুয়ারি সেন্সর বোর্ডের আপিল কমিটি ‘শনিবার বিকেল’ নিয়ে শুনানি করে। সে সময় আপিল কমিটির এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘শনিবার বিকেল মুক্তিতে বাধা নেই’!  কিন্তু এরপরও কোনো সুরহা হয়নি ছবিটির।

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ হয়েছে ছবির শুটিং। সিনেমায় অভিনয় করেছেন, জাহিদ হাসান, পরমব্রত চ্যাটার্জী, নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category