রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

ভেজাল প্রসাধনী তৈরি ও বিপণন চক্রের মূলহোতাসহ ৫ সদস্য গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২১৯ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম বিশেষ অভিযান পরিচালনা করে ভেজাল প্রসাধনী তৈরি ও বিপণন চক্রের মূলহোতাসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে|

সোমবার (২৮ নভেম্বর) খ্রি. তারিখ ঢাকা মহানগরীর মুগদা থানাধীন ভেজাল প্রসাধনী উৎপাদনের কারখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের নাম- ১। মোঃ মহিউদ্দিন@সাগর (৩৪), ২। মোঃ নাজিম হোসেন (২৫), ৩। এমকে পারভেজ (৫২), ৪। মোঃ আনোয়ার হোসেন (২৪) এবং ৫। মোঃ উজ্জ্বল হোসেন মুকুল (৩০)। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে দেশী-বিদেশী বিভিন্ন স্বনামধন্য কোম্পানির নামী-দামি ব্যান্ডের ১) Italian Skin Oliver Oil ২) Breast Cream ৩) মেহেদী ৪) লুজ ওলিভ ওয়েল ৫) Caster Oil ৬) Glycerine ৭) Hair Removal Cream এবং ৮) Doctor‍‍`s Cream সহ অন্যান্য জিনিসপত্র (যার বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা) উদ্ধার করা হয়।

উল্লেখ্য, সোমবার খ্রিঃ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়েন্দা (ওয়ারী) বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম জানতে পারে ঢাকা মহানগরীর মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা মাদ্রাসা রোডস্থ এলাকার কারখানায় কতিপয় অসাধু ব্যবসায়ী বাংলাদেশের নামি-দামি ব্র্যান্ডের ভেজাল প্রসাধনী উৎপাদন করে আসছে। এরই ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালিয়ে ভেজাল প্রসাধনী কারখানায় হতে ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা পরষ্পরের যোগসাজসে অসাধু উপায়ে অধিক মুনাফা লাভের আশায় দেশের নামকরা বিভিন্ন নামী-দামি ব্র্যান্ডের মোড়কে ভেজাল প্রসাধনী দ্রব্য উৎপাদন ও বিপনন করার কথা স্বীকার করেছে। এতে করে স্বনামধন্য কোম্পনীর সুনাম নষ্ট হচ্ছে ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। গ্রেপ্তারকৃতরা জানায়, ভেজাল প্রসাধনীগুলো অনিবন্ধিত ট্রেডমার্ক, নকল প্রতীক, নকল বিএসটিআই (ইঝঞও) মোড়ক ব্যবহার করে তৈরি ও বিপণন করে থাকে। ভেজাল প্রসাধনী সামগ্রী ব্যবহারের ফলে সাধারণ ভোক্তাদের স্কিন ক্যান্সারসহ নানা রোগ ছাড়াচ্ছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপি’র মুগদা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
ডিএমপি’র গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ তরিকুল রহমান এর তত্ত্বাবধানে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের লিডার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ শামসুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category