বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ২৮৭ Time View

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লিসহ উত্তর ভারতের একাংশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৫.৮। যার উৎসস্থল ছিল নেপাল-চিন সীমান্তে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রের খবরে জানা যায়, ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ২৫ সেকেন্ড। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দিল্লির পাশাপাশি মঙ্গলবার উত্তরপ্রদেশের নয়ডা, গাজিয়াবাদের ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়।

এসিএস সূত্রের খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল এবং চিন অধিকৃত তিব্বতের সীমান্তে। ফলে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে।

ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী দিল্লি এবং তার আশপাশের এলাকায়। আতঙ্কিত দিল্লিবাসীদের অনেকে বাড়ি, অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন। একই চিত্র দেখা গেছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ হরিয়ানাসহ উত্তর ভারতের কিছু রাজ্যে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category