রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

ভার্জিনিয়ায় বিস্ফোরণে হতাহত ১২

  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক দমকল কর্মী নিহত এবং আরও কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

স্থানীয় দমকল বিভাগের সহযোগী প্রধান জেমস উইলিয়াম, ওই বিস্ফোরণকে ‌‘সম্পূর্ণ ধ্বংসাত্মক’ পরিস্থিতি হিসাবে বর্ণনা করেছেন। শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাস্তায় এবং আশেপাশে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়িটির ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।ভার্জিনিয়ার স্টার্লিনে অবস্থিত বাড়িটিতে দুর্ঘটনার পর পরই দমকল এবং উদ্ধারকর্মীদের মোতায়েন করা হয়। কি কারণে বাড়িটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এই ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।নয়জন দমকল কর্মী এবং দুই বেসামারিক নাগরিককে কাছাকাছি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়ে বলে জানিয়েছেন জেমস উইলিয়াম। তিনি জানিয়েছেন, কারও কারও আঘাত সামান্য হলেও বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category