রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

ভারত-পাকিস্তান সীমান্তে গুলি, বিএসএফ সদস্য আহত

  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

ভারত-পাকিস্তান সীমান্তে গুলির ঘটনায় এক বিএসএফ সদস্য আহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) আখনুর সীমান্তে এই ঘটনা ঘটে। তবে এতে পাকিস্তানে কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের মুখপাত্র জানিয়েছেন, সীমান্তের আখনুর এলকায় উসকানিমূলক গুলির ঘটনা ঘটেছে। বিএসএফও পাল্টা গুলি চালিয়েছে। পাকিস্তান থেকে চালানো গুলিতে বিএসএফের একজন সদস্য আহত হয়েছেন।জানা গেছে, এই মূহুর্তে আন্তর্জাতিক সীমান্ত ও লাইন অব কন্ট্রোলে উচ্চ সতর্কতা ও নজরদারি চালাচ্ছে ভারতীয় বাহিনী।

২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে সন্ধি হলেও কয়েকবার তা ভঙ্গ হয়েছে। সবচেয়ে বড় ঘটনা ঘটে গত বছর রামগর সেক্টরে। তখন পাকিস্তানের গুলিতে এক ভারতীয় সীমান্ত রক্ষী সদস্য নিহত হয়।দেশ দুইটির মধ্যে এমন এক সময় এ ধরনের ঘটনা ঘটলো যখন ১০ বছর পর জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেখানে প্রথম ধাপের নির্বাচন ১৮ সেপ্টেম্বর।দ্বিতীয় ধাপের নির্বাচন ২৫ সেপ্টেম্বর ও তৃতীয় ধাপের নির্বাচন ১ অক্টোবর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category