শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

‘ভারত-পাকিস্তান ম্যাচের চাপ অনুভব না করলে আপনি মানুষই নন’

  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৭২ Time View

ভারত-পাকিস্তানের রোমাঞ্চ ছুয়ে যায় পুরো বিশ্বের ক্রিকেট অঙ্গনকেই। এই ম্যাচটির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন সমর্থকরা। রাজনৈতিক বৈরিতার কারণে দুই দেশ এখন আর দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয় না। এশিয়া কাপ বা বিশ্বকাপই এখন সমর্থকদের জন্য ভরসা।

শুধু ভারতেই প্রায় একশ কোটির ওপর মানুষ, পাকিস্তানের সবারও আগ্রহের কেন্দ্রে থাকে ম্যাচটি। এমন ম্যাচে চাপ অনুভব করাই স্বাভাবিক। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার হবে ভারত-পাকিস্তান লড়াই। এর আগে পাকিস্তানী পেসার নাসিম শাহের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে ‘দ্য ক্রিকেট মান্থলি’তে।

তরুণ এই পেসার এখন ক্রিকেট বিশ্বে বড় এক নাম। অনেক বড় ম্যাচেও ইতোমধ্যে মাঠে নেমেছেন, তার বল খেলতে বেগ পেতে হয়েছে বড় বড় ব্যাটারদের। তবে ভারতের বিপক্ষে ম্যাচের চাপকে ভিন্নভাবে দেখেন নাসিম। এ ম্যাচের চাপ অনুভব করাই স্বাভাবিক বলে বিশ্বাস তার।

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে এই মুহূর্তে দুই দেশের খেলোয়াড়দের মানে অনেক বড় পার্থক্য আছে। কিন্তু কেউ যদি দাবি করে যে এই ম্যাচে কোনও চাপই নেই, তাহলে আমি বলবো, ভারত-পাকিস্তান ম্যাচের বাড়তি চাপ অনুভব করতে হলে দুই দেশের সমর্থকদের দেখুন। খেলোয়াড়দের ওপরও অনেক চাপ থাকে। যদি আপনার ওপর এই ম্যাচের কোনও চাপ না থাকে তাহলে তো আপনি মানুষই নন।’সাম্প্রতিক সময়ে এ ম্যাচে বেশির ভাগ সময়ই জয়ী হয় ভারত। বিশেষত বিশ্বকাপের মঞ্চে তো স্রেফ একবারই তাদেরকে হারাতে পেরেছে পাকিস্তান। তবুও ভারতের ক্রিকেটারদের ওপরও সমান চাপ থাকে বলেই মনে করেন নাসিম শাহ।তিনি বলেন, ‘এটা এমন নয় যে চাপটা শুধু পাকিস্তানের ওপর থাকে, ভারতের ওপর নয়। আমরা নিজের চোখেই দেখতে পাই তারাও কতটা চাপ অনুভব করে। সেদিন আপনি কেমন পারফরম্যান্স করেন সেটাই গুরুত্বপূর্ণ, কারণ দুই দলেরই বিশ্বের সেরা কিছু খেলোয়াড় আছে। আমি মনে করি এটিই একমাত্র ম্যাচ যেখানে দুই দেশের ভক্তরা জড়িয়ে থাকে। এখানে আপনি কোনও বলেই বিশ্রাম নিতে পারবেন না। আপনি কীভাবে এই চাপ সামলে নেবেন সেটাই হলো গুরুত্বপূর্ণ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category