রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

ভারত না ইংল্যান্ড, ফাইনালে কাকে চাইছে পাকিস্তান

  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৭০ Time View

নিউজিল্যান্ডকে হেসেখেলে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। তাদের সামনে এবার শিরোপার হাতছানি। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ভারত-ইংল্যান্ড ম্যাচে জয়ী দল। তার আগে পাকিস্তান কাদের ফাইনালের প্রতিপক্ষ হিসেবে চাইছে? দলের হেড কোচ ম্যাথু হেইডেন জানিয়েছেন, ভারত ফাইনালে উঠলেই খুশি হবেন তারা।বুধবার (৯ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে ধারাভাষ্যকারদের সঙ্গে হেইডেন বলেন, ‘আমরা ভারতের বিপক্ষে খেলতে চাই। দুদেশের সমর্থকদের কথা ভেবে এ কথা বলছি। কারণ, ভারত-পাকিস্তান খেলতে নামলে বিশ্বের তিন ভাগের এক ভাগ মানুষ খেলাটা দেখবে।’এবারের বিশ্বকাপের শুরুটা পাকিস্তান খুব একটা ভালো করতে পারেনি। কিন্তু প্রতিযোগিতা যত এগিয়েছে, তত ভয়ংকর হয়েছেন বাবর আজমরা। অবশ্য এখনও তাদের সেরা ফর্ম দেখা যায়নি বলে মনে করছেন হেইডেন। তিনি বলেন, ‘আমার মনে হয় না এখনও আমরা নিজেদের সেরা খেলা খেলতে পেরেছি। আশা করছি ফাইনালে সেটা দেখাতে পারব। তাই ফাইনালে যারাই আমাদের বিপক্ষে খেলুক, খুব একটা সুবিধা করতে পারবে না।’

পাকিস্তানের সেমিফাইনালে ওঠার পেছনে বিশাল অবদান আছে নেদারল্যান্ডসের। ডাচরা দক্ষিণ আফ্রিকাকে হারানোর ফলেই তো তাদের সামনে সেমিফাইনালে ওঠার সুযোগ এসেছিল। বাংলাদেশকে হারিয়ে সেই সুযোগ কাজেও লাগায় বাবর আজম বাহিনী। এ সম্পর্কে হেইডেন বলেন, ‘আমরা খুব সহজে এখানে আসিনি। নেদারল্যান্ডস না থাকলে এখানে আসতেই পারতাম না। কিন্তু পৌঁছতে পেরেছি এটাই সবচেয়ে বড় ব্যাপার। কেউ চায়নি আমরা এখানে আসি। আমরা সেমিফাইনালে আসায় অনেকেই চমকে গিয়েছে। সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’হেইডেন আরও বলেন, ‘বাকি দলগুলো ভেবেছিল আমাদের থেকে মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু এখনও ওরা মুক্তি পায়নি। আমরা এখানে এসেছি নিজেদের যোগ্যতায়। গতবার আমাদের ওপর অনেক বেশি প্রত্যাশা ছিল। যে সামনে আসছিল তাকেই হারাচ্ছিলাম। এবার সেই চাপ অনেকটা কম।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category