রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

ভারতে রোড শোতে হুড়োহুড়ি, ড্রেনে পড়ে নিহত ৮

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২৬৯ Time View

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে নেল্লোর জেলায় সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর একটি রোড শো চলাকালীন ড্রেনে পড়ে ৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন নারী রয়েছেন।

চন্দ্রবাবু নাইডু বর্তমানে রাজ্য বিধানসভার বিরোধী নেতা। আগামী ২০২৪ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বুধবার (২৮ ডিসেম্বর) একটি সভায় বক্তব্য দেয়ার কথা ছিল।

ওই দিন সন্ধ্যায় সাবেক মুখ্যমন্ত্রীর সভাস্থলে পৌঁছানোর কথা থাকায় জনগণ ভিড় করতে শুরু করে। নেতাকে একঝলক দেখার জন্য জড়ো হতে থাকে জনগণ।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভিড়ের মধ্যে একটি সিমেন্টের রেলিং ভেঙে যায়। এসময় অনেকে একটি খোলা ড্রেনে পড়ে যায়। যা পাশ দিয়ে বয়ে গেছে এবং এতে আটজনের মৃত্যু হয়। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় চন্দ্রবাবু নাইডু তাৎক্ষণিক সভাটি বাতিল করেন। সেই সঙ্গে নিহতদের পরিবারকে ১০ লাখ রূপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেন।

রাজ্যের সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, নিহতদের কারো সন্তান থাকলে তাদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করবেন এবং আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সহযোগিতা করবেন।

এবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category