সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

ভারতে বিষাক্ত মদ্যপানে ১৯ জনের মৃত্যুর অভিযোগ

  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

বিষাক্ত মদ্যপানে ১৯ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে ভারতের হরিয়ানায়। এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে একজন কংগ্রেস নেতা ও অন্যজন জননায়ক জনতা পার্টির এক নেতার ছেলে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, যমুনানগরে মান্দেবাড়ি, পাঞ্জেতো কা মজরা, ফুসগড় এবং সরন গ্রামে মৃত্যুর খবর পাওয়া গেছে। অম্বালা জেলাতেও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিষাক্ত মদ্যপানেই তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় মৃত এক বৃদ্ধের ছেলে রণবীর বলেছেন, গত রাতে মদ্যপান করে আমার বাবার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন। কিন্তু কম পরিমাণে মদ্যপান করতেন।

এই ঘটনায় মদ বিক্রেতার বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মদ বিক্রেতাদের বিরুদ্ধে মুখ খুলতে তারা ভীত বলে দাবি করেছেন স্থানীয়দের একাংশ। এক জন বলেন, আমরা ভীত সন্ত্রস্ত। যদি প্রতিবাদ করি, তা হলে আমাদের জীবন বিপন্ন হতে পারে।

পুলিশ আরও জানিয়েছে, বৃহস্পতিবার অম্বালায় মদ্যপান করে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের দুই পরিযায়ী শ্রমিকের। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category