বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে সেনাবাহিনীর গাড়ি, নিহত ১৬

  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১০৬ Time View

নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে খাদে গিয়ে পড়ল ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি। এতে তিন কর্মকর্তাসহ ১৬ সেনা নিহত এবং আহত হয়েছেন চার জন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে উত্তর সিকিমের জেমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখা, কলকাতা ফোর্ট উইলিয়ামের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর সিকিমে এদিন সকালে ছাতেন থেকে ছাঙ্গুর দিকে যাচ্ছিল সেনাবাহিনীর তিনটি গাড়ি। দুর্গম ওই পথে এক জায়গায় বাঁক নিতে গিয়ে পিছলে যায় সেনাবাহিনীর কনভয়ের একটি গাড়ির চাকা। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এখনও পর্যন্ত দুর্ঘটনায় ১৬ জন ভারতীয় সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত চার সেনাকে উদ্ধার করে তড়িঘড়ি আকাশপথে স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। সেখানে তাদের চিকিৎসা শুরু হয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। টুইটবার্তায় তিনি লিখেছেন, উত্তর সিকিমে ওই দুর্ঘটনায় ভারতীয় সেনা সদস্যদের মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত। পরিষেবা ও অঙ্গীকারের জন্য তাদের প্রতি কৃতজ্ঞ গোটা দেশ। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category