সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

ভারতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত ১২

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১০০ Time View

ভারতের মধ্যপ্রদেশে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন লেগে ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। বুধবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে মধ্যপ্রদেশের গুনা জেলায় ডাম্পারের সঙ্গে সংঘর্ষের পর একটি বাসে আগুন লেগে কমপক্ষে ১২ জন নিহত এবং ১৪ জন গুরুতর আহত হয়।

গুনা-অ্যারন সড়কে একটি ডাম্পারের সঙ্গে ওই প্রাইভেট বাসের মুখোমুখি সংঘর্ষ হয় জানিয়ে ওই কর্মকর্তা বলেন, আহতদের চিকিৎসার জন্য গুনা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গুনা জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন, আগুনে বাসের ১২ জন যাত্রী নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি অ্যারনের দিকে যাচ্ছিল  এবং ডাম্পারটি গুনার দিকে আসছিল।

এসপি বলেন, ঘটনার সময় বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন এবং তাদের মধ্যে চারজন কোনওভাবে বাস থেকে নেমে বাড়িতে চলে গেছেন।

অন্যদিকে গুনার কালেক্টর তরুণ রথী বলেছেন, প্রশাসন ঘটনাটি তদন্ত করছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়ে শোক প্রকাশ করেছেন এবং নিহতদের স্বজনদের প্রত্যেককে চার লাখ রুপি করে এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এছাড়া দুর্ঘটনা তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category