বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

ভারতে কারাগারে গ্যাংস্টার-রাজনীতিবিদ আনসারির মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৬৯ Time View

ভারতে কুখ্যাত মাফিয়া থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা মুখতার আনসারি উত্তরপ্রদেশের বান্দা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত পৌনে ৯টায় কারাগারে অজ্ঞান হয়ে পড়লে তাকে উত্তরপ্রদেশের রানী দুর্গাবতী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুখতারকে কারাগারে খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

মৌ-এর পাঁচবারের প্রাক্তন এই বিধায়কের বিরুদ্ধে ১৫টি খুনের অভিযোগ রয়েছে। তার নামে ৬১টি ফৌজদারি মামলা ছিল। ১৯৮০-এর দশকে তিনি একটি গ্যাংয়ে যোগ দেন। পরে ১৯৯০-এর দশকে নিজেই দল গঠন করেন। এই চক্রটি মৌ, গাজিপুর, বারাণসী ও জৌনপুর জেলায় চাঁদাবাজি ও অপহরণে জড়িত ছিল। ২০০৫ সাল থেকে তিনি পাঞ্জাব ও উত্তর প্রদেশের কারাগারে ছিলেন।

তার মৃত্যুর পর হাসপাতালের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজ্যজুড়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কর্মকর্তারা জানান, পূর্ব উত্তর প্রদেশের বান্দা, মাউ, গাজিপুর এবং বারাণসী জেলাতেও বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে, যেখানে মুখতার তার অপরাধমূলক সিন্ডিকেটের মাধ্যমে প্রভাব বিস্তার করতেন।

মুখতার আনসারির ভাই আফজাল আনসারি পিটিআইকে বলেন, গত ১৯ মার্চ কারাগারে খাবারের সঙ্গে আমার ভাইকে বিষ দেওয়া হয়েছিল। এ কারণে তার শারীরিক অবস্থা খারাপ ছিল। এর ৪০ দিন আগেও তাকে বিষ দেওয়া হয়েছিল। আমার ভাই এসব জানিয়েছিলেন।

মুখতারের ছেলে উমর এ বিষয়ে আদালতে যাবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ১৯ মার্চ বাবাকে রাতের খাবারের সঙ্গে বিষ দেওয়া হয়েছিল। আমরা বিচার বিভাগের কাছে যাব, ন্যায়বিচার পাব বলে আমাদের পূর্ণ আস্থা আছে।

কারা বিভাগ জানিয়েছে, মুখতার রোজা রেখেছিলেন। এ কারণে তার স্বাস্থ্যের অবনতি হয়েছিল এবং তিনি ওয়াশরুমে পড়েছিলেন। আজ শুক্রবার বান্দা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category