রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Title :
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী

ভারতে আতশবাজি কারখানায় আগুন, নিহত ৬

  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৪ Time View

ভারতের মধ্যপ্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। কারখানার ভেতরে বেশ কিছু শ্রমিক আটকা পড়েছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজ্যের হরদা জেলার বৈরাগড়ের ওই বাজি কারখানায় হঠাৎ আগুন ধরে যায়। তারপর একের পর এক বিস্ফোরণ ঘটে। ভয়ানক শব্দে কেঁপে ওঠে কারখানার আশপাশের এলাকাও। কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত সেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বহু দূর থেকে আগুন ও ধোঁয়া দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এঘটনায় আশপাশের মানুষকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধারকাজ শুরু করেছে। এসেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।হরদার জেলা প্রশাসক ঋষি গর্গ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, কারখানায় ১০০ জন কর্মী ছিলেন।

সূত্র: এনডিটিবি

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category