রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা মারা গেছেন

  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ২৭৬ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০০ বছর। খবর এনডিটিভির।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, দুদিন আগে স্বাস্থ্যের অবনতি হওয়াই আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছিল হীরাবেন মোদিকে। সেখানেই রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়।

ইউএন মেহতা ইনস্টিটিউট অব কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টার এক বিবৃতিতে জানায়, শ্রীমতি হীরাবেন মোদি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান। মায়ের মৃ্ত্যুর খবর পেয়ে প্রধানমন্ত্রী মোদি দিল্লি থেকে গুজরাটের উদ্দেশে রওনা দিয়েছেন।

মায়ের প্রয়াণের খবর নিজেই টুইট করে জানিয়েছেন নরেন্দ্র মোদি। টুইট বার্তায় তিনি বলেন, ‘মহিমান্বিত একশটি বছর পর ভগবানের পদতলে শ্রদ্ধায় অবনত হয়ে বিশ্রাম নিতে গিয়েছেন মা।’

মায়ের জীবন এবং উৎসর্গের মানসিকতা তার মন, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস তৈরিতে বিশেষ অবদান রেখেছে বলে ১৮ জুন মায়ের ৯৯তম জন্মদিনে লেখেন নরেন্দ্র মোদি। মোদি লেখেন, ‘অসাধারণ হলেও আমার মা ছিলেন একজন সাধারণ নারী। আর সব মায়ের মতোই।’

ডিসেম্বরের ৪ তারিখে নরেন্দ্র মোদিকে নিজ রাজ্য গুজরাটের বিধানসভা নির্বাচনের সময় সবশেষ মায়ের সঙ্গে দেখা গিয়েছিল। হীরাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছোট ভাই ও তার পরিবারের সঙ্গে থাকতেন।

এদিকে, বিভিন্ন রাজনীতিবিদ ও মন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category