বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ভারতীয় খাসিয়াদের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত

  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ Time View

সিলেটের গোয়াবাড়ি সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (২৫ ডিসেম্বর) ভোর রাতে জৈন্তাপুরের গোয়াবাড়ি সীমান্তে তাকে গুলি করে ভারতীয় খাসিয়ার একটি দল।

নিহত ব্যক্তির নাম মদসসির আলী (৫২)। তার বাবার নাম মছদ্দর আলী। তিনি জৈন্তাপুর থানার গুয়াবাড়ি আদর্শ গ্রামের বাসিন্দা।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।

তিনি আরও জানান, নিহত ব্যক্তি গত রাতের কোনো একসময় ভারতীয় সীমান্ত এলাকায় সুপারি সংগ্রহে গিয়েছিলেন। এসময় ভারতের খাসিয়াদের একটি দল তাকে গুলি করে। এতে তার মৃত্যু হয়।

উল্লেখ্য,ভারতের সীমান্ত এলাকার পাহাড়ের বাসিন্দা খাসিয়া সম্প্রদায়ের লোকজন সুপারি চাষ করে থাকেন। এসব সুপারি সংগ্রহে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটে থাকে বলে জানা যায়।

এআই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category