মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ভারতীয় সিনেমার ইতিহাসে ‘পাঠান’ এর নতুন রেডর্ক

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৮০ Time View

দীর্ঘ ৪ বছর পর ‘পাঠান’ দিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন হলো বলিউড কিং শাহরুখ খানের। বোধহয় একেই বলে কামব্যাক! পাঠান জ্বরে কাবু গোটা ভারত। উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশেও।

বুধবার (২৫ জানুয়ারি) দীর্ঘ চার বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খানের সিনেমা। মুক্তির দিনেই সমস্ত রেকর্ড ভেঙে সর্বোচ্চ আয় করা বলিউড ছবির তালিকায় শীর্ষে চলে গেল ‘পাঠান’। শুধু বলিউড সিনেমাই নয় ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম দিনে আয়ের দিক থেকে সবার উপরে এখন পাঠান। টপকে গেছে কেজিএফ-২’কে।

বক্স অফিসে একাধিক রেকর্ড ভাঙা পাঠান প্রথম দিনেই আয় করেছে প্রায় ৫৫ কোটি রুপি। ভারতীয় সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানান। একই তথ্য জানান আরেক বিশ্লেষক কমল নাথ। অন্য ভাষায় আরও ২ কোটিসহ প্রথম দিনেই পাঠানের আয় ৫৭ কোটি রুপি।

পর্দায় ঝড় তোলা পাঠানে কিং খানের সঙ্গে আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। এছাড়াও একটি বিশেষ চরিত্রে রয়েছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খানও।

বাদশা ও ভাইজানকে একসঙ্গে বড়পর্দায় দেখার লোভ ছাড়তে পারেননি ভারতীয় আপামর বলিউড প্রেমীরা। তাই তো দুই কিংয়ের সরাসরি প্রভাব পড়ল বক্স অফিসে।

ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় ওপেনিং কালেকশন ছিল কেজিএফ-চ্যাপটার-২’র। দক্ষিণী এই ছবির হিন্দি সংস্করণ প্রথম দিনেই ৫৩.৯৫ কোটি রুপি আয় করে। ইয়াশের ছবিটি প্রথম দিনের সংগ্রহে সমস্ত হিন্দি ছবির রেকর্ড ভেঙে দেয়।

বলিউডের সবচেয়ে বড় ওপেনিং কালেকশনের ছবি ছিল ‘ওয়ার’। প্রথম দিনেই সিনেমাটির আয় ছিল ৫৩.৩৫ কোটি রুপি। তবে এবার প্রথম দিনের আয়ের হিসাবে ভারতীয় সিনেমার সব রেকর্ড ভেঙে দেয় পাঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category