শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

বয়সভিত্তিক ক্রিকেটে বিকেএসপির রিফাতের নতুন কীর্তি

  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৭ Time View
বয়সভিত্তিক ক্রিকেটে নতুন কীর্তি গড়লেন বিকেএসপির রিফাত বেগ। শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে এই কীর্তি গড়েছেন তিনি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে বয়সভিত্তিক ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন বিকেএসপির এই তরুণ ওপেনার।

রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে অপরাজিত ৩২০ রানের ইনিংস খেলেছেন রিফাত। ৪৮৩ বলের ইনিংসটি সাজানো ২৯টি চার ও ৪টি ছয়ে। সবমিলিয়ে ৬৫০ মিনিট ব্যাটিং করেছেন বিকেএসপির এই বাঁহাতি ওপেনার। বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটারের এটিই প্রথম ট্রিপল সেঞ্চুরি।

টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আগে ব্যাটিং করে মাত্র ১৪৩ রানে অলআউট হয় ঢাকা মেট্রো। বিকেএসপির অধিনায়ক তাফসির আরাফাত তাসিব শিকার করেন চার উইকেট। ফারহান শাহরিয়ার নিয়েছেন তিন উইকেট।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে বিকেএসপি। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৫৪৯ রান। রিফাতের ট্রিপল সেঞ্চুরির ছাড়া আরেক ওপেনার ফাহিম মুনতাসির ৫৭ ও তিনে নামা ইয়াসিন আরাফাত করেছেন ৪৫ রান। ঢাকা মেট্রোর হয়ে পাঁচ উইকেট নিয়েছেন লেগ স্পিনার আবু সুফিয়ান শাওন। প্রথম ইনিংসে ৪০৬ রানে পিছিয়ে থেকে আবার ব্যাটিং শুরু করে ঢাকা মেট্রো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category