শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

বড় ম্যাচের আগে দুঃসংবাদ পেলো ব্রাজিল-ম্যানসিটি

  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৭৮ Time View

আগামী ২৪ মার্চ ইংল্যান্ডের ব্পিক্ষে ও ২৭ মার্চ স্পেনের মুখোমুখি হবে ব্রাজিল। কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিলিয়ানরা। অপরদিকে ৩১ মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি।

বড় এই তিন প্রতিযোগিতাকে সামনে রেখে বড় দুঃসংবাদ পেলো ব্রাজিল ও ম্যানসিটি। গত রোববার রাতে প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন ম্যানসিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন।

ইএসপিএন জানিয়েছে, ডান পায়ের ইনজুরির কারণে আগামী তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এডারসনকে। ফলে গুরুত্বপূর্ণ এই তিন ম্যাচে দারুণ ফর্মে থাকা এই গোলবারের পাহারাদ্বারকে দলে পাবে না ব্রাজিল ও ম্যানসিটি।

রোববার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে ইনজুরিতে পড়েন এডারসন। লিভারপুলের স্ট্রাইকার ডারউইন নুনেজের সঙ্গে সংঘর্ষে ডান পায়ে চোট পান তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বক্সের ভেতর থেকে আসা বল ক্লিয়ার করতে শট নিতে গিয়েছিলেন এডারসন। কিন্তু বলে না লেগে ভুলবশত নুনেজের পায়ে গিয়ে লাগে এডারসনের পা। এতে পড়ে যান নুনেজ, সঙ্গে বেজে উঠে রেফারির পেনাল্টির বাঁশি। পরে পেনাল্টি শটে গোল করে লিভারপুলকে ১-১ সমতায় ফেরায় ১০ নম্বর জার্সি পরিহিত ম্যাক অ্যালিস্টার।

ম্যাচ শেষেই সিটির কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, এডারসনের চোটের অবস্থা ভালো মনে হচ্ছে না। অবশেষে প্রায় এক মাসের জন্য খেলার বাইরেই থাকতে হবে এডারসনকে।এদিকে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে এডারসনকে দিয়েই খেলা শুরু করবেন বলে পরিকল্পনা করেছিলেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। কারণ, আরেক গোলরক্ষক অ্যালিসন বেকার হ্যামস্ট্রিং চোটে ভুগছেন। ফলে বিশৃঙ্খল ব্রাজিলের দায়িত্ব পাওয়া নতুন কোচ দরিভালকে পরিকল্পনা আবার ঢেলে সাজাতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category