সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

বড়দিনের উপহার নিয়ে ঝগড়ায় বোনকে গুলি করে খুন

  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৭৭ Time View

বড়দিনের উপহারকে কেন্দ্র করে ছোট দুই ভাইয়ের সঙ্গে ঝগড়ার পর গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক নারী। তার এক ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ বছর বয়সী ওই নারীর বুকে গুলি লেগেছিল। ঘটনার সময় তার ১০ মাস বয়সী সন্তানও পাশেই ছিল। তবে সৌভাগ্যক্রমে বেঁচে যায় শিশুটি।

এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের শেরিফের কার্যালয় এই হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছে। নিহত নারীর এক ভাইয়ের বয়স ১৫ এবং অপরজনের বয়স ১৪ বছর বলে জানানো হয়েছে।

প্রথমে ১৪ বছর বয়সী কিশোর তার বোনকে গুলি করে। পরে তার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে ১৫ বছর বয়সী কিশোর তার ছোট ভাইকে গুলি করে।

বড়দিনে কে বেশি উপহার পেয়েছে তা নিয়ে ভাই-বোনদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এর এক পর্যায়েই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

শেরিফ বব গুয়ালটিয়েরি বলেন, ১৫ বছরের কিশোর গুলি করার পর বন্দুকটি দূরে ছুড়ে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় আহত ১৪ বছর বয়সী কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির অবস্থা এখন কিছুটা স্থিতিশীল রয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে জানানো হয়েছে। শেরিফ বব গুয়ালটিয়েরি জানিয়েছেন, এই মামলা পর্যালোচনা করে স্থানীয় প্রসিকিউটররা সিদ্ধান্ত নেবেন যে ওই শিশুটির সাজা কেমন হবে।

শেরিফের কার্যালয় জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর ওই নারীকে হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইতোমধ্যেই ১৫ বছর বয়সী কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় নিহত বা দোষীদের পরিচয় প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category