বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ব্রোকেন ফ্যামিলির গল্প বলবে ‘ইতি তোমার মেয়ে’

  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৯ Time View

টিভি পর্দায় ব্রোকেন ফ্যামিলির গল্প নিয়ে আসছে শামীম সিকদারের রচনা এবং রানা বর্তমানের পরিচালনায় একক নাটক ‘ইতি তোমার মেয়ে’।

নাটকে দেখা যাবে,পারস্পরিক ভুল বোঝাবুঝি থেকে সৃষ্ট প্রচণ্ড ইগোটিক প্রবলেমে পড়ে ছয় বছরের সম্পর্ক এবং দুই বছরের সংসার জীবনের অবসান ঘটিয়ে একে অপর থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয় নিশাত ও আবির।

নাটকের কেন্দ্রীয় এ চরিত্র দুটি নিজেদের জিদকে বলবৎ রাখার জন্য কেউ কারও কাছে হার মানতে চান না। অথচ তারা একবারও ভাবে না, তাদের নবজাতক রাইসার কী হবে বা তার চাওয়াটা কী হতে পারে?

নতুন এ নাটক প্রসঙ্গে পরিচালক রানা বর্তমান বলেন, ‘আমাদের গল্পটি ভিউয়ের গল্প নয়। বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্লট নিয়ে কাজ করার চেষ্টা করেছি। গল্পটি ভিউয়ের জন্য বানানো হয়নি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চেয়েছি দর্শকদের।’

সম্পূর্ণ ফ্যামিলি ড্রামার ওপর নির্মিতব্য নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে এবং অনেকের অজান্তেই চোখের পানি গড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেন নির্মাতা রানা বর্তমান।

তিনি আরও বলেন, সমসাময়িক গল্প নিয়ে নাট্যকার শামীম সিকদার দারুণ যত্ন করে নাটকটির চিত্রনাট্য ও সংলাপগুলো লিখেছেন। প্রতিটি কলাকুশলীর সুনিপুণ অভিনয় নাটকটিতে ভিন্নমাত্রা যোগ করেছে।

শবনম ফারিয়া, আবু হুরায়রা তানভীর, টুটুল চৌধুরী এবং কয়েকজন শিশুশিল্পীসহ বেশ কয়েকজন দক্ষ অভিনয়শিল্পী নাটকটিতে অভিনয় করেছেন। একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শিশুশিল্পী জাফনা সুবাইতা হাসানকে। নাটকটি আগামী ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় বেসরকারি টেলিভিশন এনটিভিতে প্রচার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category