সাইবার হামলার শিকার হয়েছে ব্রিটিশ রাজপরিবারের অফিশিয়াল ওয়েবসাইট। সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, এই হামলার পেছনে রুশ হ্যাকাররা জড়িত। হামলার কারণে প্রায় দেড় ঘণ্টা রাজপরিবারের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। তবে পরে সেটি পুনরুদ্ধার করা হয়।টেলিগ্রামে দেয়া এক পোস্টে ‘কিলনেট’ নামে একটি রুশ হ্যাকার গ্রুপ এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। যদিও বাকিংহাম প্যালেস থেকে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
রোববার (১ অক্টোবর) স্কাই নিউজের উপস্থাপক ক্যারোলিন দি রুসো বলেন, ‘আমরা মাত্রই জানতে পেরেছি, রুশ হ্যাকাররা ব্রিটিশ রাজপরিবারের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে দায় স্বীকার করা হয়েছে।’
ইউক্রেন যুদ্ধ ঘিরে যেসব দেশ রাশিয়ার বিরোধিতা করছে, মূলত সেসব দেশকে লক্ষ্য করে সাইবার আক্রমণ চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে গ্রুপটি।