সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা যুবলীগের কার্যক্রম স্থগিত

  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৩১ Time View

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা যুবলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মো. মাইনুল ইসলাম খান নিখিলের নির্দেশে দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ রোববার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে কার্যক্রম স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা যুবলীগের ওই কমিটির বিরুদ্ধে দলীয় শৃংখলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

একই প্রেস বিজ্ঞপ্তিতে আখাউড়া পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন কমিটি পুনর্বহাল করা হয়। নতুন ঘোষিত কমিটির বদলে আগের কমিটি কার্যক্রম পরিচালনা করা হবে বলে এতে নির্দেশনা দেওয়া হয়।

এর আগে আখাউড়া উপজেলা যুবলীগের আহবায়ক ও দুই যুগ্ম আহবায়কের বিরুদ্ধে সংগঠনের শৃংখলাবিরোধী কার্যক্রমের অভিযোগ এনে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে এ কারণ দর্শানোর কথা বলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category