সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ১২

  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১০৬ Time View

ব্রাজিলে দুই মাসেরও কম সময়ের মধ্যে আবারও আরেকটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে  কমপক্ষে ১২ জন নিহত হয়েছে, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। স্থানীয় সময় রোববার (২৯ অক্টোবর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে এ দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে।

সোমবার এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। রোববার অ্যাক্রের প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, একক ইঞ্জিনের সেসনা ক্যারাভান এই বিমানটি রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছাকাছি বিধ্বস্ত হয়।

প্রাদেশিক সরকার বলছে, বিমান দুর্ঘটনায় ১০ জন যাত্রীর সঙ্গে পাইলট ও কো-পাইলটও ঘটনাস্থলে মারা যান। আর নিহত ১০ যাত্রীর মধ্যে নয়জন প্রাপ্তবয়স্ক ও অন্যজন শিশু। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। যদিও নিহত যাত্রীদের জাতীয়তা কী তা এখনো স্পষ্ট নয়।

আল জাজিরা বলছে, বিধ্বস্ত বিমানটি ব্রাজিলের অ্যামাজোনাস প্রদেশের পার্শ্ববর্তী ছোট শহর এনভিরার দিকে যাচ্ছিল। স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং সেটি পেরু ও বলিভিয়ার সীমান্তবর্তী ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলের একটি বনেও আগুনের সৃষ্টি করে।

প্রসঙ্গত, এর আগে গত সেপ্টেম্বরে অ্যামাজনাস প্রদেশে একটি ছোট জেট বিমান বিধ্বস্ত হলে ১৪ জন নিহত হয়েছিলেন। সেই দুর্ঘটনায় নিহতদের ১২ জন যাত্রী এবং দুজন ক্রু সদস্য- সবাই ব্রাজিলিয়ান পর্যটক ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category