বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

ব্রাজিলে অগ্নিকাণ্ডে নিহত ১০

  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৭৪ Time View

ব্রাজিলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় পোর্তো অ্যালেগ্রে শহরে একটি অকেজো হোটেল অস্থায়ীভাবে গৃহহীনদের আশ্রয়ের জন্য ব্যবহৃত হচ্ছিল। সেখানেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের কর্মীরা। রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্যের দমকল বিভাগ জানিয়েছে, ওই ভবনে যথাযথ অনুমোদন ছাড়াই কার্যক্রম চলছিল।

একটি বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করে যাচ্ছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এছাড়া কিভাবে সেখানে আগুন লাগলো সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে।

রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেইতে বলেন, স্থানীয় সময় মধ্যরাত ২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তিনি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে দমকলের পাঁচটি ট্রাক এবং ডজনখানের দমকল কর্মী ঘটনাস্থলে ছুটে গেছেন। তিনি বলেন, আমরা এই ট্র্যাজেডির কারণ অনুসন্ধানে কাজ চালিয়ে যাব। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা প্রকাশ করছি।

ব্রাজিলিয়ান গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, তিনতলা ভবনটিতে আগুন জ্বলছে এবং দমকলকর্মীরা আগুন নেভাতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category