মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

ব্যাংককের চাতুচাক বাজারে আগুন, পুড়ে মরল হাজারো প্রাণী

  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৭১ Time View

থাইল্যান্ডের ব্যাংককে বিখ্যাত চাতুচাক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মারা যায় অন্তত এক হাজার প্রাণী। সেইসঙ্গে পুড়ে গেছে অন্তত ১০০ দোকান।

মঙ্গলবার (১১ জুন) ভোরে বিবিসির এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়েছে, খাঁচায় থাকা পাখি, কুকুর, বিড়াল, সাপ পুড়ে মারা গেছে। এ ছাড়া ইঁদুর, অজগর ও টিকটিকিও মারা গেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। তবে এতে কোনো মানুষের হতাহতের ঘটনা ঘটেনি।

চাতুচাক বাজারের সরু গলিতে হাজার হাজার দোকান রয়েছে। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ বাজার এবং থাইল্যান্ডের সাপ্তাহিক বাজারগুলোর মধ্যে বৃহত্তম ও সর্বাধিক পরিচিত। প্রতি শনিবার ও রোববার প্রায় ২ লাখ পর্যটক এখানে আসে। তবে পোষা প্রাণী বিক্রির বাজারের অংশটি সপ্তাহজুড়েই খোলা থাকে।

আমপর্ন ওয়াসাট নামে এক ব্যক্তি জানান আগুনের খবর পাওয়া মাত্রই দ্রুত বাজারে ছুটে যাই। তিনি বলেন, সেখানে যাওয়ার পর দেখি সবকিছু পুড়ে ছাই আর কিছুই অবশিষ্ট নেই।

তিনি আরও বলেছেন, আমি কিছুই করতে পারিনি কারণে ভেতরে অন্ধকার ছিল। আমি পশু-পাখিদের সাহায্য করতে পারিনি, সবকিছু পুড়ে মারা গেছে। ৪২ বছর বয়সী আমপর্ন তার দোকানে অজগর, কচ্ছপ এবং সাপ বিক্রি করতেন।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে বলা হয়েছে,  প্রায় এক হাজার ৪০০ স্কয়ার মিটার জুড়ে থাকা পোষা প্রাণীর ১১৮টি দোকানের বেশির ভাগই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category