বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

বোলিং পরীক্ষায় অনুত্তীর্ণ সাকিব

  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ Time View

রাজনৈতিক নানা কারণে সাকিব আল হাসান জাতীয় দলের বাইরে লম্বা সময়। এর মধ্যে আবার ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলতে গিয়ে বোলিং অ্যাকশনে ধরা পড়েছে ত্রুটি। ফলে সব ধরনের ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব।

দুঃসংবাদ হলো, বৈধতা ফিরে পেতে সাকিব বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েও পাস করতে পারেননি। জানা গেছে, বার্মিংহামে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে না পারার পর গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও সাকিবের অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছে। এরই মধ্যে চেন্নাইয়ে আরেক দফা বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তিনি। সেটির ফলাফল এখনো আসেনি।

সাকিব কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরতে পারবেন? তাকে নিয়ে কী ভাবছেন নির্বাচকরা? জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, ভেরি শকিং। আমাকে নিশ্চিত হতে হবে তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটা পরীক্ষায় অবর্তীর্ণ হয়েছেন কি না, এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে।’

বোর্ডের পক্ষ থেকে কী জানানো হয়েছে? গাজী আশরাফ হোসেন লিপুর উত্তর, ‘এটা আসলে আমরা নির্বাচক মন্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে, তিনি (সাকিব) আমাদের এ প্রক্রিয়ার জন্য এভেইলেবল আছেন কিনা। সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি। আংশিক একটা পেয়েছি। যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন। সেটার জন্যও ওয়েট করতে হবে। আমাদেরকে আসলে…হয়তো এভ্রি মিনিট কাউন্টস। আশা করি এক-দুইদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category