বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

‘বৈশাখী ঝড়’ দিয়ে ‘দোতারা’র যাত্রা শুরু

  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১০৬ Time View

পহেলা বৈশাখ ভোরে যাত্রা শুরু করেছে মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম ‘দোতারা’। প্লাটফর্মের প্রথম গান হিসেবে থাকছে ‘নাসেক নাসেক’ খ্যাত অনিমেষ রায়ের নতুন গান ‘বৈশাখী ঝড়’। কর্তৃপক্ষ একে সফট লঞ্চ বলছেন। কিছুদিন পর বড় আকারে আনুষ্ঠানিক লঞ্চ হবে ‘দোতারা’র। তখন থেকে শুরু হবে এর বাণিজ্যিক কার্যক্রম।

‘দোতারা’ মূলত পুরোপুরি মিউজিক নির্ভর স্ট্রিমিং প্ল্যাটফর্ম (অ্যাপ/ওটিটি/ওয়েব)। শুধুই বাংলা অডিও মিউজিক নির্ভর প্ল্যাটফর্ম এটিই প্রথম। অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল দুই ভার্সনে শ্রোতারা বাংলাদেশ ও বহির্বিশ্বে এটি ব্যবহার করতে পারবেন।

পর্যায়ক্রমে ‘দোতারা’য় প্রকাশ পাবে আসিফ আকবর, আঁখি আলমগীর, রেহান রসুল, জয় শাহরিয়ার, সালমা, লায়লা, তশিবা ও পশ্চিমবঙ্গের ইমন চক্রবর্তীসহ জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে নতুন ও পুরনো অসংখ্য গান। উদ্বোধনী আয়োজন উপলক্ষে অনিমেষের বৈশাখি ঝড় গানটি সবার জন্য ফ্রি হলেও অন্য গানগুলো সাবস্ক্রিপশনের মাধ্যমে শোনা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category