রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

‘বেশরম রং’ গানের যেসব দৃশ্য কেটে ফেলা হবে

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২৪৭ Time View

‘পাঠান’ সিনেমা নিয়ে এখনো আলোচনা-সমালোচনা চলছে। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের এ সিনেমার ‘বেশরম রং’ গানটি মুক্তি পাওয়ার পর থেকেই বিভিন্নমুখী বিতর্ক দেখা দেয়। গানের দৃশ্যের পোশাক নিয়ে উঠেছে অভিযোগের আঙুল।

‘বেশরম রং’ বিতর্কে দাবি উঠেছে গানের দৃশ্য বদলে ফেলার। এরই মধ্যে ভারতীয় সেন্সর বোর্ডের পক্ষ থেকে এই সিনেমার বিভিন্ন দৃশ্য এবং সংলাপ কেটে ফেলার নির্দেশ দেওয়া হচ্ছে। এখন সবার কৌতূহল দীপিকার ‘বেশরম রং’ গানের কোন কোন দৃশ্য বাদ পড়তে যাচ্ছে?

সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গেছে যে, ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোনের সোনালি রঙের স্য়ুইমস্যুটের বেশ কিছু দৃশ্য বাদ পড়বে।

এছাড়াও ‘বহুত হি তং কিয়া’ কথাগুলো যে দৃশ্যে বলা হচ্ছে, সেটিও বাদ পড়তে চলেছে। হতে পারে, সেই দৃশ্য বদলে ফেলা হবে। তবে মূলত যে দৃশ্য নিয়ে বিতর্কে তোলপাড় হয়েছে, সেই কমলা রঙের বিকিনির দৃশ্য বদলানো হবে কিনা, তা নিয়ে এখন পরিস্কার করে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, আজ (৫ জানুয়ারি) জন্মদিন দীপিকা পাড়ুকোনের। এখন তিনি ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন। সেই সঙ্গে বলিউড তারকারও তাকে শুভেচ্ছা জানাচ্ছেন তারকারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category