বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

‘বেদের মেয়ে’ গাইলেন সাইমন; নাচলেন ইলিয়াস কাঞ্চন

  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১২৩ Time View

নরসিংদীর মাধবদীর একটি রিসোর্টে শনিবার বনভোজনের আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সমিতির সভাপতি হিসেবে মঞ্চে র‍্যাফেল ড্র‍‍`র কুপন তুলছিলেন, দেখছিলেন। সেই গানে ইলিয়াস কাঞ্চন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। সুরে সুরে নেচে গেলেন সেই পুরনো ধাঁচে। গানটি ছিল রিমেক। গেয়েছিলেন নায়ক সাইমন সাদিক। সাথে ছিলেন একঝাঁক তারকা শিল্পী। গানটির সুর, তাল-লয় ছিল শ্রুতিমধুর। প্রথমবার গাওয়ার পর নায়ক সাইমনের মনে হয়েছিল এই গানের নায়ক তো তাদের কমিটির সভাপতি জীবন্ত কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চন।

কাঞ্চনের সঙ্গে এ সময় নিপুণও নাচলেন। তবে কণ্ঠ মেলান অনেকে। ইলিয়াস কাঞ্চনের নাচ মঞ্চের সামনে আগত অতিথিদের দারুণ আনন্দিত করে, মুগ্ধ করে। পূণরায় গানটি গাওয়ার পরে সবার সাথে  নাচতে দেখা যায় ‍‍`বেদের মেয়ে জোসনা‍‍` খ্যাত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে।

বেদের মেয়ে জোসনা আমায় পাগল করেছে-  স্ক্রিনে এই গান শুধু  অঞ্জু ঘোষকেই পাগল করেনি, করেছিল এ দেশের সব সিনেপ্রেমী থেকে আমজনতাকে; এমনকি গৃহবধূদেরও। ঘর থেকে বেরিয়ে সবাই লাইন দিয়েছিল সিনেমা হলের দিকে। সে অনেক আগের কথা। কেটে গেছে ৩৪ বছর। তবে এখনো এই সিনেমার কথা এ দেশের মানুষ ভুলতে পারেননি। আর ইলিয়াস কাঞ্চন সেই ঘুমন্ত-জাগ্রত স্মৃতিকে আরেকটু উসকে দিলেন।

তবে এবারের শিল্পী সমিতির এই বনভোজনে দেখা মেলেনি আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, পরীমনি, ডিপজলের মতো তারকাদের। চিত্রনায়ক জায়েদ খানও উপস্থিত হননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category