বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

বেঁকে বসেও লাভ হলো না, ভারতের জার্সিতে থাকছে পাকিস্তানের নাম

  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ Time View

পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না, ক্রিকেট রাজনীতিতে পরাশক্তি ভারতের এই দাবি মেনে নিতে বাধ্য হয় আইসিসি। শেষপর্যন্ত আয়োজক পাকিস্তান এককভাবে নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির সহআয়োজক হিসেবে দায়িত্ব পায় সংযুক্ত আরব আমিরাত।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের ম্যাচগুলো খেলবে আরব আমিরাতের মাঠে। পাকিস্তান খেলতে যেতে হবে না। এরই মধ্যে নতুন আরেক আবদার করে বসে ভারত, জার্সিতেও তারা পাকিস্তানের নাম রাখবে না।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশেষে জানা গেলো, বেঁকে বসে লাভ হয়নি। ভারতের জার্সিতে পাকিস্তানের নাম থাকছেই।

সোমবার উন্মোচিত ভারতের জার্সিতে দেখা গেছে, আয়োজক পাকিস্তানের নাম। মানে রোহিত-কোহলিরা পাকিস্তানের নামসংবলিত জার্সি পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন।

নবনিযুক্ত বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া নিশ্চিত করেছেন যে, বোর্ড আইসিসির নিয়ম মেনে চলবে। ফলে, ভারত আইসিসির ইউনিফর্ম-সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেনি।চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে এবং এটি দুটি দেশ জুড়ে চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। মৌসুমের প্রথম আইসিসি ইভেন্টের আগে, বিসিসিআই ভারতীয় দলের ফটোশুটের ছবি প্রকাশ করেছে, যেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন জার্সিতে পোজ দিয়েছেন। নতুন জার্সির বিশেষ আকর্ষণ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ব্র্যান্ডিং এবং ডান কোণে আয়োজক দেশ পাকিস্তানের নাম মুদ্রিত থাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category