রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

বুয়েট ছাত্র পরশ হত্যা: বন্ধুর নাম উল্লেখ করে মামলা

  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৫০ Time View

বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধারের ঘটনায় এক বন্ধুর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা কাজী নূর উদ্দিন রানা।                                                                                                                                    বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর ৩টার দিকে বাদি হয়ে তিনি মামলাটি করেন।বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম বলেন, নাম উল্লেখ করা আসামির নাম বুশরা। সে পরশের বন্ধু।

এদিকে নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে সোমবার (৭ নভেম্বর) রাতে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

রাজধানীর রামপুরা থেকে নিখোঁজ হন পরশ। নিখোঁজের পর তার বাবা রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিহত ফারদিন নূর পরশ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবেরও যুগ্ম-সম্পাদক ছিলেন তিনি। তিন ভাইয়ের মধ্যে পরশ সবার বড়।


তাদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায়। তবে গত দুবছর যাবৎ তারা সপরিবারে রাজধানীর ডেমরা থানার শান্তিবাগ কোনাপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়ায় বসবাস করছিলেন। পরশের বাবা কাজী নূর উদ্দিন রানা একটি ইংরেজি পত্রিকায় দীর্ঘ ৪৫ বছর ধরে সাংবাদিকতা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category