রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

বিয়ে ছাড়া যৌন সম্পর্ক নিষিদ্ধ হচ্ছে ইন্দোনেশিয়ায়

  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১২২ Time View

বিয়ে ছাড়া যৌন সম্পর্ক নিষিদ্ধ করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। এ মাসেই দেশটির পার্লামেন্টে এ আইন পাসের পক্ষে-বিপক্ষে ভোট হবে। ধারণা করা হচ্ছে, এ আইনের পক্ষেই ভোট পড়বে বেশি। এটি কার্যকর হলে বিয়ে ছাড়া যৌন সম্পর্কের ক্ষেত্রে এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এ খবর দিয়েছে বিবিসি|

খবরে জানানো হয়, আগামী সপ্তাহেই এটি কার্যকর হবে বলে মনে করছেন ইন্দোনেশিয়ার রাজনীতিবিদরা। এই আইন ইন্দোনেশিয়ার নাগরিক এবং দেশটিতে থাকা বিদেশিদের জন্যও প্রযোজ্য হবে। তবে শুধুমাত্র তখনই এ আইন সক্রিয় হবে যখন তৃতীয় কোনো পক্ষ এ নিয়ে মামলা করবে। এর ফলে বিয়ের পর অন্য স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কারও সঙ্গে যৌন সম্পর্ক অপরাধ হিসেবে বিবেচিত হবে। এছাড়া অবিবাহিতদের বাবা-মা চাইলেও এই মামলা করতে পারবেন।

নতুন আইনে বিয়ের পূর্বে যৌন সম্পর্কের ক্ষেত্রে ৬ মাসের সাজার বিধান রাখা হয়েছে। যদিও এ আইন নিয়ে উদ্বেগ জানিয়েছে ইন্দোনেশিয়ার ব্যবসায়ী গোষ্ঠীগুলো।

তারা বলছে, এ ধরণের আইন ইন্দোনেশিয়ার পর্যটন নষ্ট করবে। বিদেশিরা আর ইন্দোনেশিয়ায় বিনিয়োগ করতে চাইবে না। এর আগে ২০১৯ সালে এ আইনের খসড়া উপস্থাপন করা হয়েছিল। কিন্তু সে সময় দেশব্যাপী বিক্ষোভের কারণে এটি পিছিয়ে যায়। মূলত দেশটির শিক্ষার্থীরাই সবথেকে বেশি এই আইনের বিরোধিতা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category