বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুন: শতাধিক মারা গেলেও বেঁচে আছেন বর-কনে

  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ Time View

ইরাকে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে ১৫০ জনের বেশি। তবে সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন বর ও কনে। প্রথমে আশঙ্কা করা হয়েছিল তারাও মারা গেছেন।

বর ও কনের আত্বীয়রা ইরাকের একটি চ্যানেলকে জানিয়েছেন, এই দম্পতি বেঁচে আছেন ও ভালো আছেন। কিন্তু মানসিকভাবে তারা বিপর্যস্ত।

ইরাকে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে ১৫০ জনের বেশি। তবে সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন বর ও কনে। প্রথমে আশঙ্কা করা হয়েছিল তারাও মারা গেছেন।

বর ও কনের আত্বীয়রা ইরাকের একটি চ্যানেলকে জানিয়েছেন, এই দম্পতি বেঁচে আছেন ও ভালো আছেন। কিন্তু মানসিকভাবে তারা বিপর্যস্ত।

এক আত্বীয় জানান, আমরা অলৌকিকভবে জায়গাটি থেকে বের হতে পেরেছিলাম। দুর্ঘটনা থেকে যারা বেঁচে গেছেন তাদের মধ্যে বর ও কনে অন্যতম। আমি তাদের সঙ্গে ছিলাম। তাদের মানসিক অবস্থা বেশ কঠিন। তাছাড়া আমি বেশ কিছু আহত মানুষকে হাসপাতালে নিয়েছি। হাসপাতালের পরিস্থিতি যা দেখেছি তা বর্ণনা করাও কঠিন।

হাসপাতালে এক আহত নারী জানান, নতুন দম্পতি যখন নৃত্য শুরু করেন তখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল হামদানিয়া জেলায় ওই দুর্ঘটনা ঘটে। কী কারণে ওই অগ্নিকাণ্ড ঘটেছে সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়।

ইরাকের বার্তা সংস্থা নিনা একটি ছবি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে, দমকল কর্মীরা আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া স্থানীয় সাংবাদিকরা সামাজিক মাধ্যমে যেসব ছবি পোস্ট করেছেন সেখানে পুড়ে যাওয়া ইভেন্ট হলের ধ্বংসাবশেষ এবং সেখানকার পরিস্থিতি দেখা যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category