রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরিতে ভয়ংকর অগ্ন্যুৎপাত

  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২৬৩ Time View

বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি হাওয়াইয়ের মাউনা লোয়া থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার গত ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো লাভা উদগীরণ শুরু হয়েছে। মাউনা লোয়া আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত লাভা ও ছাই উদগীরণ প্রকৃতির ভয়ংকর রূপ ধারণ করে ছড়িয়ে পড়ছে।

আগ্নেয়গিরির চূড়ায় গলিত পাথরের নদীগুলোর প্রবাহ দেখা যায়। বিগ আইল্যান্ডের উপরে বাষ্পের বিশাল মেঘ এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে বলেছে, মাউনা লোয়াতে বছরের পর বছর ধরে চাপ তৈরি হচ্ছে, এটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।

হাওয়াইয়ের প্রধান দ্বীপের পশ্চিম উপকূলের কোনা শহর থেকে ৪৫ মাইল (৭২ কিলোমিটার) দূরের এই অগ্ন্যুৎপাত দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category