রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে কোহলির চার হাজার রান

  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৩২৪ Time View

বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে চার হাজার রানের ক্লাবে নাম লেখালেন বিরাট কোহলি। দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভুগছিলেন ভারতীয় এই ব্যাটার। তবে এশিয়া কাপের পর ফর্মে ফিরেছেন কোহলি। ব্যাট হাতে ছন্দে ফেরার পর আগের মতোই রেকর্ডের ফোয়ারা ছোটাচ্ছেন ভারতীয় এ তারকা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে ৪০ বলে ৫০ রান করে দলকে বড় সংগ্রহের ভিত এনে দিয়েছিলেন বিরাট কোহলি। তাতে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন তিনি।

টি-টয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে চার হাজার রানের মালিক এখন কোহলি। এখন পর্যন্ত ১১৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কোহলি। ৫২.৭৩ গড়ে তার মোট রান ৪০০৮।

সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে দ্বিতীয় অবস্থানে আছেন কোহলির সতীর্থ রোহিত শর্মা। ১৪৮ ম্যাচে ভারতীয় অধিনায়কের রান ৩৮৫৩। তালিকার তৃতীয় অবস্থানে থাকা মার্টিন গাপটিলের রান ৩৫৩১ রান।

এদিকে অ্যাডিলেড ওভালের ম্যাচে ভারতকে কাঁদিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। বড় মঞ্চের বড় প্রতিপক্ষ ও শক্তিশালী ভারতের বোলিং লাইন আপ কোনোকিছুই পাত্তা দেয়নি ইংলিশ ওপেনাররা। জস বাটলার ও অ্যালেক্স হেলসের বিধ্বংসী ইনিংসে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে ইংলিশরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category