রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

বিশ্বমন্দা মোকাবিলায় সবাইকে উৎপাদনমুখী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৮০ Time View

বিশ্বমন্দা মোকাবিলায় সবাইকে উৎপাদনমুখী হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এমনভাবে প্রস্তুতি নিতে হবে যাতে বৈশ্বিক সংকটের ধাক্কা বাংলাদেশে না লাগে।

মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনীতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, যেকোনো দুর্যোগে ফায়ার ফাইটাররাই সবার আগে দুঃসময়ের বন্ধু হিসেবে আবির্ভুত হয়। জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ চালায় তারা। দুর্যোগ প্রতিরোধে জনগণকে আরও সচেতন ও প্রশিক্ষণের ব্যবস্থা করারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি, ফাইটারদের নিরাপত্তা, আধুনিক সরঞ্জামযুক্ত করা বর্তমান সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরেন শেখ হাসিনা।

অনুষ্ঠানে ৪ ক্যাটাগরিতে ৪৫ জন ফায়ার কর্মীকে পদক প্রদান করা হয়। ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে ফায়ার সার্ভিস সপ্তাহ।

/এম.এস/

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category