সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ২ লক্ষাধিক, মৃত্যু ১৪শ

  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১০৯ Time View

বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাস সংক্রমণের আড়াই বছর পেরিয়ে গেলেও অব্যাহত আছে দৈনিক সংক্রমণ-মৃত্যু। তবে প্রথম দুই বছর, অর্থাৎ ২০২০ ও ২১ সালের তুলনায় চলতি বছর অনেকটাই কমেছে এ রোগে আক্রান্ত হওয়া ও প্রাণহানির হার।

শুক্রবার বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ১২৩ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৩৯৪ জনের। এছাড়া এইদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৫২ হাজার ১৫৮ জন।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার করোনায় বিশ্বজুড়ে দৈনিক আক্রান্ত-মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল জাপান; দেশটিতে এদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৮২ হাজার ৬২৪ জন এবং এ রোগে মারা গেছেন ৪২৫ জন।

জাপান ব্যতীত আরও যেসব দেশে এ দিন সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেগুলো হলো— যুক্তরাষ্ট্র (মৃত ১৬৭ জন, নতুন আক্রান্ত ১৪ হাজার ৪০২ জন), স্পেন (মৃত ১৫৪ জন, নতুন আক্রান্ত ৩ হাজার ৫২৪ জন) অস্ট্রেলিয়া (মৃত ১১৪ জন, নতুন আক্রান্ত ১১ হাজার ৬১১ জন), ব্রাজিল (মৃত ৯৭ জন, নতুন আক্রান্ত ১৪ হাজার ৫৬৯ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ১৬ লাখ ১০ হাজার ৯৬৮ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ১৫ লাখ ৬৬ হাজার ৩২৭ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪৪ হাজার ৬৪১ জন।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৭ কোটি ২৮ লাখ ৪২ হাজার ৪১ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৭ লাখ ৪২ হাজার ১১১ জনের।

এছাড়া গত প্রায় তিন বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৬৪ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার ৯২৭ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category