রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ দল

  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৫৩ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিশ্ব আসরে প্রাপ্তির পাশাপাশি আক্ষেপও আছে। তারপরও অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস, আগামীতে কাজে আসবে, বলছেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত।

দলের সাথে দেশে ফেরেননি অধিনায়ক সাকিব আল হাসান, কিপার ব্যাটার নুরুল হাসান সোহান এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অ্যাডিলেড থেকে যুক্তরাষ্ট্রে গেছেন সাকিব। আর ছুটি কাটাবেন সোহান ও মিরাজ।

বিশ্বকাপের সুপার টুয়েলভে এই প্রথম দুটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের পর জিম্বাবুয়েকে হারানোয় শেষ বেলায় সেমির সুযোগও তৈরি হয়েছিল।

তবে, পাকিস্তানের কাছে হেরে বিদায় নিতে হয় টাইগারদের। বাংলাদেশ দলের পরবর্তী ব্যস্ততা, ডিসেম্বরে ভারত সিরিজের জন্য। ঘরের মাঠে রোহিত-কোহলিদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে সাকিব-লিটনরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category