বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বিশ্বকাপ জয়ের অনুভূতি প্রকাশে যা বললেন মেসি

  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ Time View

ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ৩৬ বছরে এসে অবশেষে বিশ্বকাপ জয়ের স্বপ্ন সত্যি হলো মেসির। যেন পূরণ হলো অধরা স্বপ্ন। গোটা প্রতিযোগিতায় অসাধারণ ফুটবল খেলে মাতিয়ে দেওয়া মেসির ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে এর থেকে বেশি আর কী চাইতে পারেন তিনি।

বিশ্বকাপের শিরোপা জিতে হাসিমুখেই মাঠ ছাড়লেন ফুটবলের জাদুকর মেসি। সেই সঙ্গে জানিয়ে দিলেন, বিশ্বকাপ জিতবেন এটি জানতেন। ঈশ্বরও চাইছিলেন যাতে তিনিই বিশ্বকাপ জিতেন।

মেসি বলেন, অবিশ্বাস্য লাগছে, যা হয়েছে সেটি বিশ্বাসই করতে পারছি না। বিশ্বকাপ জেতার থেকে আনন্দের মুহূর্ত আর কিছুতে নেই। আমার হাতের ট্রফিটা দেখুন। কী সুন্দর লাগছে। বিশ্বকাপ জেতার জন্য মরিয়া হয়েছিলাম। ঈশ্বর হয়তো আমার হাতেই বিশ্বকাপটা দেখতে চাইছিলেন। মনেও হচ্ছিল যে আমাদের হাতেই কাপটা উঠবে। আগে অনেক কষ্ট সইতে হয়েছে আমাদের। সব কষ্টের শেষ হলো আজ।

বিশ্বকাপ জেতাই তার যে স্বপ্ন ছিল, এটি নির্দ্বিধায় বলে দিয়েছেন মেসি। তার কথায়— যে কোনো ফুটবলারের কাছে দেশের হয়ে বিশ্বকাপ জেতাই একমাত্র স্বপ্ন থাকে, যা কিছু আজ পর্যন্ত অর্জন করেছি, তার জন্য আমি ভাগ্যবান। একমাত্র বিশ্বকাপটাই আমার ঘরে ছিল না। সেটিও এসে গেল।

এ সময় গোটা দেশের মানুষকে এই ট্রফি উৎসর্গ করেছেন মেসি।

আমি আর অপেক্ষা করতে পারছি না, আর্জেন্টাইনরা এটার জন্য কতটা উন্মাদ হয়ে আছে। অবশ্যই বিশ্বকাপ জিতেই আমার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলাম, এ ছাড়া আমি আর কিছুই চাইনি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ তিনি আমাকে সব কিছু দিয়েছেন। একদম শেষ মুহূর্তে এসে এটা আমার কাছে ধরা দিল। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার হয়ে আরো কয়েকটি ম্যাচ উপভোগ করতে চাই।

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category