বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে বাংলাদেশের: ডেল স্টেইন

  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৯৫ Time View

৪ ম্যাচে ৩ জয়ে দাপটের সঙ্গেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিশ্চিত করেছে বাংলাদেশ। শ্রীলংকা, নেদারল্যান্ডস আর নেপালকে হারিয়েছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ৪ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। সেখানে আছে আম্পায়ারিং বিতর্কও। সব মিলিয়ে এবার বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত টিম বাংলাদেশ।

গ্রুপ পর্বে পারফর্ম দেখে মনে হচ্ছে, বিশ্বকাপের মতো বড় আসরে ভালো কিছু করার সামর্থ্য আছে বাংলাদেশের। কোনো কারণে হয়তো সেটি পারছে না তারা।

বাংলাদেশের বোলিং সব সময়ই প্রশংসার পাওয়ার যোগ্য। এবারও তার ব্যতিক্রম নয়। ব্যাটিংয়ে সমস্যা থাকলেও বোলাররা ভালো করছে। বিষয়টি নজর এড়ায়নি স্টেইনেরও।

এ বিষয়ে প্রোটিয়া পেসার বলেন, ‘সেমিফাইনালে উঠে গেলে বিশ্বকাপ জয় থেকে মাত্র দুই ধাপ দূরে থাকবে বাংলাদেশ। পিচ তাদের অনুকূলে; যদি কন্ডিশন বোলারদের সহায়তা করে আর ভাগ্য সহায় হয়….. তাদের ফাস্ট বোলাররা সত্যিই ভালো করছে। স্পিনাররা তো সবসময় ভালো করছে।’

বাংলাদেশের ক্রিকেটাররা ভালো খেলায় বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তাদের কিনে নিচ্ছে। আইপিএল-সিপিএলের মতো বড় আসরে মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানরা খেলতে যাচ্ছেন।এসব বিষয়ে স্টেইন বলেন, ‘খেলোয়াড়রা এত ভালো করছে যে আইপিএল, সিপিএলে খেলার সুযোগ পাচ্ছে। ওখান থেকে এসে ওরা যখন মেধা ও অভিজ্ঞতা ভাগাভাগি করে তা দলকে আরও ভালো করে তোলে। এখন দলটাকে সবাই হুমকি হিসেবে দেখে। তারা শুধু খেলার জন্য খেলে না, জিততে চায়। তারা অনেক ভালো দলে পরিণত হয়েছে। তারা বিশ্বের সেরা দল হওয়ার সামর্থ্য রাখে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category