বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

বিশ্বকাপ জিতলেই বাবর আজমদের জন্য হজ ফ্রি!

  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৭৬ Time View

দীর্ঘদিন ধরে কোন বড় শিরোপা পাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দল। বাবর আজমের এখনো জেতা হয়নি কোন বিশ্বকাপ। এবার সে লক্ষ্যেই বেশ আঁটসাঁট বেঁধে নেমেছেন পাকিস্তান। তবে টি-টোয়েন্টিতে বর্তমান ফর্মের কারণে অনেকেই পাকিস্তানকে ফেবারিটের তালিকায় রাখেনি।

যদিও পাকিস্তানের জন্য ভালো খেলার টোটকা নিয়েছে সৌদি আরব। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে পাকিস্তানের সকল ক্রিকেটারদের জন্য আগামী বছর হজ ফ্রি করানোর ঘোষণা দিয়েছে তারা।

পাকিস্তানে অবস্থানরত সৌদি আরবের রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাইদ আল মালকি পাকিস্তান ক্রিকেট দলের জন্য হজ ফ্রি করার ব্যাপারটি নিশ্চিত করেন। সৌদি রাষ্ট্রদূত এক ভিডিও বার্তায় বাবর আজমদে জন্য শুভেচ্ছা জানান। পাশাপাশি ভালো খেলার অনুপ্রেরণা হিসেবে হজের ব্যাপারটি নিশ্চিত করেন।

মালকি তার ভিডিও বার্তায় বলেন, ‘আপনারা বিশ্বকাপ জিতলে আগামী বছর আল্লাহ চাইলে সৌদি আরবের রয়্যাল অতিথি হিসেবে ফ্রিতে হজ করতে পারবেন। আমি পাকিস্তান ক্রিকেট দলের জন্য সফলতা কামনা করছি।’২০১৬ সালে আইসিসির সহযোগী সদস্য হলেও এখনো কোন বড় টুর্নামেন্টে খেলা হয়নি সৌদি আরবের। ২০২০ সালে সৌদি আরব ক্রিকেট বোর্ড গঠিত হয়। পাকিস্তান তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে স্বাগতি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ৬ই জুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category