বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বিশ্বকাপের ফাইনাল খেলবেন মেসি-রোনালদোরা!

  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২১৩ Time View

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল, বাড়ছে উন্মাদনা। সব উন্মাদনা ছাপিয়ে প্রতিবছরই যে বিষয়টি আলোচনার শীর্ষে থাকে, তা হলো আর্জেন্টিনা-ব্রাজিল। তবে এবার কাতার বিশ্বকাপের ট্রফি ঘরে তুলবে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা! হিসাব-নিকাশ করে এমনটাই জানাল এক সুপার কম্পিউটার। এমনকি ফাইনালে মেসিরা কাদের হারাবে তাও জানিয়ে দিল এই প্রযুক্তি!

কারা জিতবে এবারের বিশ্বকাপ শিরোপা, তা নিয়ে এরই মধ্যে বিশ্লেষণ শুরু হয়ে গেছে। ভবিষ্যদ্বাণী করছেন অনেক বিশ্লেষকই। ফেবারিট হিসেবে ব্রাজিল ও ফ্রান্সের নাম বলছেন কেউ কেউ। আবার কারও মতে, শিরোপার দাবিদার আর্জেন্টিনা।

আর এবার প্রযুক্তি জানিয়ে দিল, কাতার বিশ্বকাপের শিরোপা ঘরে তুলবে আর্জেন্টিনা। শুধু তাই নয়, আগামী ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালকে পেনাল্টি শুটআউটে হারাবেন মেসিরা ।আর্জেন্টাইন সমর্থকদের এমন ‘সুখবর’ দিয়েছে কানাডাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বিসিএ। দীর্ঘ ২০ বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করে এ সিদ্ধান্তে পৌঁছেছে বিসিএ। ‘দ্য মোস্ট ইমপর্টেন্ট অব অল আনইমপর্টেন্ট ফোরকাস্ট সেকেন্ড এডিশন: ২০২২ ওয়ার্ল্ড কাপ’ নামে ওই গবেষণায় গত পাঁচ বিশ্বকাপের ম্যাচগুলোর সঙ্গে ইলেকট্রনিক আর্টস (ইএ) স্পোর্টসের ফিফা ভিডিও গেমের তথ্যকেও বিবেচনায় নেয়া হয়েছে।

আরও পড়ুন: ‘স্মার্ট’ ব্যাটিংয়ের খোঁজে টাইগারদের কোচযদিও বিশ্বকাপ জেতার পথটা মেসিদের জন্য সহজ হবে না বলেও জানিয়েছে বিসিএ। নকআউট পর্বে তাদের অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ওই গবেষণা মতে, রোমাঞ্চকর ফাইনালে পেনাল্টি শুটআউটে পর্তুগালকে হারাবে আলবিসেলেস্তেরা। আর ব্রাজিলের দৌড় থাকবে সেমিফাইনালেই।

পেনাল্টি শুটআউট প্রসঙ্গে গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বকাপে পাঁচটি পেনাল্টি শুটআউটের চারটিতেই জিতেছে আর্জেন্টিনা। অন্যদিকে মাত্র একবার পেনাল্টি পরীক্ষা দিতে হয়েছে পর্তুগালকে। ২০০৬ সালে তারা ইংল্যান্ডের বিপক্ষে পেনাল্টি ‍শুটআউটে জিতেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category