বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বিশ্বকাপের উত্তাপ: ১৫ ডিসেম্বর আসছে না ‘কারাগার-২’

  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১১১ Time View

১৫ ডিসেম্বর ভারতীয় প্লাটফর্ম হইচইয়ে মুক্তির অপেক্ষায় ছিলো সৈয়দ আহমেদ শাওকীর ওয়েব সিরিজ ‘কারাগার পার্ট-২’। প্রচারণাও চলছিলো সেভাবেই। কিন্তু বিশ্বকাপ উন্মাদনার কারণে ‘কারাগার-পার্ট ২’ এর স্ট্রিমিং তারিখ পিছিয়ে দিলো হইচই।

এ বিষয়ে হইচই বাংলাদেশ থেকে জানানো হয়, বাঙালি মাত্রই ফুটবলে মাতোয়ারা। আর ফুটবল সমর্থকগোষ্ঠীর বৃহৎ একটি অংশ সমর্থন করেন পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনাকে। এখন পর্যন্ত এই দুটি দলই নিজেদের শক্তি জানান নিয়ে লড়াইয়ে টিকে আছে। শুধু তাই নয়, এই দুই পরাশক্তির সেমিফাইনালে মুখোমুখি হওয়ারও সম্ভাবনা দেখছেন কেউ কেউ। আর এসব কারণেই ১৫ ডিসেম্বর ‘কারাগার পার্ট ২’ স্ট্রিমিং না করার সিদ্ধান্ত নিয়েছে হইচই।

তবে প্রতীক্ষায় থাকা দর্শকদের খুব বেশি সময় ‘কারাগার পার্ট ২’ এর জন্য অপেক্ষা করতে হবে না। হইচই বাংলাদেশ জানিয়েছে, ঠিক পরের সপ্তাহে অর্থ্যাৎ ২২ ডিসেম্বর স্ট্রিমিং হবে এটি।

‘তাকদীর’ এর দুই বছর পর চঞ্চল চৌধুরী ও শাওকী জুটির রসায়ন সাড়া ফেলে ‘কারাগার’ এ। সবাই প্রশংসা করছেন ‘কারাগার’ এর পরিচ্ছন্ন নির্মাণের। গল্প বলার ভঙ্গি, দুর্দান্ত অভিনয়, ক্যামেরার কাজ, আবহ সংগীত, রঙ বিন্যাস থেকে শুরু করে সবকিছুই খুঁটিয়ে বিশ্লেষণ করে ‘কারাগার’ নিয়ে কথা বলছেন সবাই। বিশেষ করে এই সিরিজে চঞ্চল চৌধুরীর চরিত্র এবং তার অভিনয় নিয়ে মুগ্ধতার ফুলঝুরি! আর এ কারণেই সিরিজের ‘পার্ট ২’ নিয়ে বেশী আগ্রহী দর্শক।

আকাশনগর সেন্ট্রাল জেলে ৩২৫ জন কয়েদী। একদিন হেড-কাউন্টের সময় দেখা গেল গোণার বাইরে একজন অতিরিক্ত কয়েদী। কয়েদী কম হলে চিন্তার বিষয়, বেশী হলে আরও চিন্তার বিষয়। কে এই কয়েদী? আর সে যে সেল কিনা গত ৫০ বছর ধরে বন্ধ, সেই ১৪৫ নাম্বার সেল এ কীভাবে এলো! এই রহস্যই উদঘাটনের সাথে উঠে এসেছে অন্য অনেকগুলো গল্প!

যেখানে প্রধান চরিত্রে চঞ্চল চৌধুরীর পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতু সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category