বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

বিশ্বকাপের আসরে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড স্টার্কের

  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৯০ Time View

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড করেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। বিশ্বমঞ্চে ৫২ ম্যাচ খেলে ৯৫ উইকেট শিকার করে এই কীর্তি গড়েন তিনি। এতদিন এই রেকর্ডটি নিজের করে রেখেছিলেন শ্রীলংকার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা।

আজ শুক্রবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের শুরুতেই এই কীর্তি গড়েন স্টার্ক। প্রথম ওভারেই তানজিদ তামিমকে নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের ৯৫তম শিকার বানান তিনি।

স্টার্কের আগে বিশ্ব ক্রিকেটের আসরে ৬০ ম্যাচ খেলে ৯৪ উইকেট শিকার করেছিলেন মালিঙ্গা। লঙ্কান পেসারের চেয়ে ৮ ম্যাচ কম খেলেই সেই রেকর্ড ভেঙে দেন স্টার্ক।

বিশ্বআসরে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৭৭ ম্যাচ খেলে সাকিব নিয়েছেন ৯২ উইকেট।স্টার্কেল রেকর্ডগড়ার দিনে বাংলাদেশকে ডিএলএস মেথডে ২৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ১৪০ রান তোলে বাংলাদেশ। জবাবে ১১.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ রান তোলে অসিরা। পরে বৃষ্টি শুরু হলে খেলা হলেও আজ পুনরায় শুরু করা যায়নি। পরে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে হয় খেলার ফলাফল নির্ধারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category