বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বিরতি কাটিয়ে ফিরছেন মারিয়া নূর

  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২৫৯ Time View

চলতি বছরের ১২ মে পুত্রসন্তানের মা হলেন জনপ্রিয় উপস্থাপিকা মারিয়া নূর। সামাজিকমাধ্যম ফেসবুকে ২৭ মে এক স্ট্যাটাসের মাধ্যমে সুখবরটি জানান তিনি।

এর আগে ২০২১ সালের শেষদিকে অনির্দিষ্ট সময়ের জন্য মিডিয়া থেকে বিরতিতে যাওয়ার ঘোষণা দেন মারিয়া নূর।

এরপর মাতৃত্বকালীন ছুটি কাটাতে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তবে মা হওয়ার পর দেশে ফিরেছেন। নতুন খবর, প্রায় এক বছর পর বিরতি থেকে আবারও উপস্থাপনায় ফিরছেন মারিয়া।

জানা গেছে, দেশের সবচেয়ে বড় সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’-এর ৭ম সিজন উপস্থাপন করতে দেখা যাবে তাকে।

গতকাল মঙ্গলবার দুপুরে চ্যানেল আই ভবনে ‘সেরাকণ্ঠ ২০২৩’ উপলক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানায় চ্যানেল আই কর্তৃপক্ষ।

এ বিষয়ে মারিয়া বলেন, সেরাদের খুঁজে বের করার এ আয়োজনে যুক্ত হতে পেরে অনেক বেশি সম্মানিত বোধ করছি। বিচারক হিসেবে যারা আছেন, তারা প্রত্যেকেই সেরা। আশা করছি আগের সিজনগুলো থেকেও এবারের সেরাকণ্ঠ আয়োজন আরও এগিয়ে যাবে। সেরাদের মধ্য থেকে আমরা যোগ্য ও সেরাদের খুঁজে বের করতে পারব। সেই প্রত্যাশা নিয়ে আমি আমার জার্নি শুরু করব।

আসছে ৯ ডিসেম্বর থেকে ‘সেরাকণ্ঠ ২০২৩’র বিভাগীয় শহরে অডিশন রাউন্ড শুরু হবে। সেখানে বিচারক থাকবেন বন্যা ও সামিনা। সেরা ১৬ নির্বাচিত হওয়ার পর থেকে যুক্ত হবেন রুনা লায়লা। শো’টির শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করবেন মারিয়া নূর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category